Lama ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সমুদ্রের তলদেশে টানেল নির্মাণ করছে নরওয়ে

সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলের নাম ‘রগফাস্ট’। এর সবচেয়ে গভীর অংশ থাকবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার ব্যয়ে নির্মিত টানেলটি ২০৩৩ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।

নরওয়ের পশ্চিম উপকূলের প্রধান শহরগুলোর মধ্যে যোগাযোগ সহজ করা এবং ফেরির ওপর নির্ভরতা কমানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। টানেলটি চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জারের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

২০১৮ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হলেও ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পুরোনো চুক্তি বাতিল করে নতুনভাবে পরিকল্পনা সাজানোর পর ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়।

ব্যতিক্রমী নকশা ও প্রযুক্তি

টানেলটিতে দুটি পৃথক সুড়ঙ্গ থাকবে। প্রতিটিতে যানবাহন চলাচলের জন্য দুটি করে লেন রাখা হবে। মাঝামাঝি সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হচ্ছে একটি জোড়া গোলচত্বর। এটি নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।

টানেলটির উত্তর অংশের ৯ কিলোমিটার নির্মাণ করছে বহুজাতিক প্রতিষ্ঠান স্ক্যানস্কা। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন বলেন, এটি স্টাভাঞ্জার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ তৈরি করবে।

নিখুঁত খননে আধুনিক প্রযুক্তি

নির্মাণকাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো দুই দিক থেকে খনন করে মাঝখানে নির্ভুলভাবে যুক্ত হওয়া। প্রকৌশলীদের লক্ষ্য, দুই দিকের খননকাজের সংযোগস্থলে ত্রুটির পরিমাণ ৫ সেন্টিমিটারের মধ্যে রাখা।

এ জন্য লেজার স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। এসব যন্ত্র প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের ডিজিটাল প্রতিরূপ তৈরি করছে। পরে মূল নকশার সঙ্গে মিলিয়ে ত্রুটি যাচাই করা হচ্ছে। এতে নির্মাণ ব্যয়, উপকরণের অপচয় ও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

পাথরে ফাটল ও লোনা পানির চ্যালেঞ্জ

প্রকল্প ব্যবস্থাপক মোয়েন জানান, পাথরের ফাটল বন্ধে কার্যকর গ্রাউটিং পদ্ধতি খুঁজে পাওয়া নির্মাণকাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার গভীরে কাজ করার সময় টানেলে লোনা পানি চুইয়ে পড়ার সমস্যাও দেখা দিয়েছে। তাই নিরাপদ নির্মাণকাজ নিশ্চিত করতে নতুন পদ্ধতি নিয়ে কাজ চলছে।

টানেলের ভেতরে বাতাস চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ফ্যান ও ভেন্টিলেশন ব্যবস্থা থাকবে। কিটসয় পর্যন্ত একটি বায়ু চলাচলের পাইপও যুক্ত করা হবে। পাশাপাশি ক্যামেরা, রাডার ও তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে যান চলাচল পর্যবেক্ষণ করা হবে।

বদলে যাবে উপকূলীয় যোগাযোগ

রগফাস্ট নরওয়ের ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক উন্নয়ন পরিকল্পনার অংশ। ট্রনহেইম থেকে ক্রিস্টিয়ানসান পর্যন্ত বিস্তৃত এই পথে বর্তমানে সাতটি স্থানে ফেরি পার হতে হয়। পুরো পথ পাড়ি দিতে প্রায় ২১ ঘণ্টা লাগে। সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে সময় অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে পুরো প্রকল্প শেষ হতে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

মোয়েনের মতে, টানেলটি স্থানীয় মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও সরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়াবে। পাশাপাশি পরিবহন ব্যয় কমিয়ে স্থানীয় অর্থনীতি ও সামুদ্রিক মৎস্যশিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে সমুদ্রের নিচে দীর্ঘতম টানেল হলো জাপানের ৫৩ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ সেইকান রেল টানেল। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চ্যানেল টানেলের দৈর্ঘ্য ৫০ দশমিক ৪৬ কিলোমিটার। তবে গভীরতার দিক থেকে রগফাস্ট এই দুই টানেলকে ছাড়িয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ: মৃত্যুর সাড়ে সাত মাস পর মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা

Bandarban Tribune

গভীর সমুদ্রের তলদেশে টানেল নির্মাণ করছে নরওয়ে

Update Time : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬