Lama ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে চেঙ্গী নদীতে পড়ে যুবকের মৃত্যু, মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্রিপুরা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মৃগী রোগে আক্রান্ত বাদল দোকান থেকে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি।

নিহত বাদল ত্রিপুরা পশ্চিম মদনকার্বারী পাড়ার বাসিন্দা কিনমহন ত্রিপুরার ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দোকান থেকে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে যান তিনি। ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় কোনো ধরনের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ: মৃত্যুর সাড়ে সাত মাস পর মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা

Bandarban Tribune

পানছড়িতে চেঙ্গী নদীতে পড়ে যুবকের মৃত্যু, মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি

Update Time : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬