Lama ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ

‎বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন সাবিকুন্নাহার নামক এক নারী ও তার সন্তান লাবিব।
‎
‎আজ বুধবার নিখোঁজ সাবিকুন্নাহার এর চাচাতো ভাইয়ের পরিচয়ে আরিয়ান আরিফ নামক এক ফেসবুক একাউন্ট থেকে একটা পোস্ট করলে বিষয়টি সামনে আসে।পোস্টে তিনি লেখেন,”আমার কাকাতো বোন এবং তার ছেলেকে গতকাল বিকেল ৫ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এড়িয়া থেকে খুঁজে পাচ্ছি না। আপুর নাম: সাবিকুন্নাহার লিজা(২৭),ছেলের নাম: লাবিব (৭)।
‎
‎তিনি পোস্টে একটি নাম্বার উল্লেখ করে কেউ নিখোঁজ সাবিকুন্নাহারের খোঁজ পেয়ে থাকলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
‎
এ বিষয়ে ‎নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী  মাজহারুল ইসলান সুমন বলেন, ” আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি।  আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি  কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি।
‎
‎বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন, “আজ সকালে  হারানো মেয়ে  ও ছেলের  বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে  জিডি সম্পন্ন করেছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে স্মারকগ্রন্থ

Bandarban Tribune

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ

Update Time : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬