Lama ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক ১৩ বছরের কিশোর

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা, শাড়ি, বোরকা, ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ মোট ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির অভিযানে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে ১৪ হাজার টাকা মূল্যের বোরকা এবং মাদরা বিওপির অভিযানে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়ার আয়সার মোড় এলাকা থেকে ১০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. সাব্বির (১৩) নামের এক কিশোরকে আটক করে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। আটক কিশোর কলারোয়া উপজেলার পশ্চিম বাকসা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন  ঘোষণা

Bandarban Tribune

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক ১৩ বছরের কিশোর

Update Time : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬