
বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা দিনটি বেশ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সাথে উদ্যাপন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।
আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আকর্ষণীয় ইভেন্টের মধ্যদিয়ে দিনটি আনন্দমুখর পরিবেশে অতিবাহিত হয়।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 


















