Lama ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর ) সন্ধ্যায় মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মংচেসা মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার মৃত পাইংসাউ মার্মার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব জানান, মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্ট সংলগ্ন নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে খবর দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

মিনঝির পাড়ার বাসিন্দারা জানিয়েছেন, পাহাড়ী এলাকায় শুকুর ও বন্যহাতির উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় স্থানীয়ভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় । এর অংশ হিসেবে স্থানীয় এক বাসিন্দার বাগানে বন্য পশু তাড়ানোর জন্য বিশেষ বৈদ্যুতিক ফাঁদ পড়ে নিহতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।​ ঘটনার পর থেকেই ওই বাগান মালিক আত্মগোপনে থাকায় বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ​লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মাতামুহুরি নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
—————————–

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Bandarban Tribune

লামায় মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬