
কক্সবাজারের ঈদগাঁওয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঈদগাঁও উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল।
এছাড়া বিএনপি নেতা হামিদুল হক, ঈদগাঁও উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসাইন মেম্বার, সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল, উপজেলা শ্রমিক দল সভাপতি হেলাল কোম্পানি, সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জিয়াউল হক জিয়া, পোকখালী ইউনিয়ন যুবদল সভাপতি মেম্বার আযম খাঁ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, জালালাবাদ ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ বদিউল আলম বদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুর রহমান।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 



















