
ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থ/গিত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২৫ অক্টোব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থ/গিত থাকবে।
এ জন্য ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আওতায় প/রিচালিত কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় কার্যক্রম স্থগিতের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশা/সনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক ও ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 



















