Lama ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

খুলনা নগরীর নিরালা এলাকায় সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত সালমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সালমান নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ১৭ নম্বর সড়কে কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয়দের ধারণা, ব্যাগে টাকা রয়েছে—এমন ধারণা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ব্যাগের ভেতরে কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ওই যুবককে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

Bandarban Tribune

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

Update Time : ০৫:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬