
সাতক্ষীরার বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আলী নূর খান বাবুলসহ অন্যরা।
বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি নগর উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করে বস্তিবাসীর জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 




















