Lama ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ দলের লড়াইয়ে মহালছড়ি শান্তি নগরে ফুটবল উৎসবের সূচনা, প্রথম জয়ের হাসি ফিউচার ভাইসের

খাগড়াছড়ির মহালছড়িতে শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর২০২৬) রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিউচার ভাইস ২-০ গোলে জাগরণ ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধান করছেন শান্তিনগর একতা ক্লাবের সভাপতি মোঃ আব্দুল কাদের সিয়াম।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের খেলার সময় ১৫ মিনিট করে দুই অর্ধে মোট ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে, নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

Bandarban Tribune

৩২ দলের লড়াইয়ে মহালছড়ি শান্তি নগরে ফুটবল উৎসবের সূচনা, প্রথম জয়ের হাসি ফিউচার ভাইসের

Update Time : ১১:০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬