Lama ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় বজ্রপাতে স্কুল কর্মচারী ছাত্র, দুই জন নিহত

লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসা ছাত্র ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যুর ঘটনা হয়েছে । গতকাল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ভারী বৃষ্টি ও বজ্রপাতের  ঘটনা ঘটে এতে দুইজন প্রাণ হারায়। একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন; ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছন খোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মং প্রু মারমা হেডম্যান পাড়ায় যাওয়ার পথে মং প্রু মারমা বজ্রপাতের আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন।

অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু সজিব। পরে তাকে চকরিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব বড়ছনখোলা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।

শিশুশিক্ষার্থীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন তাঁদের পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরপর দুটি প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জামিল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

Bandarban Tribune

লামায় বজ্রপাতে স্কুল কর্মচারী ছাত্র, দুই জন নিহত

Update Time : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬