Lama ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবানের থানচি উপজেলা সফর করবেন। মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়াম এলাকায় চলছে সাজসজ্জার প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, রঙিন তোরণ ও নানা আয়োজন ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মন্ত্রীর সফর উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়ামে থানচির ২২ নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেওয়া হবে।
পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল ইযাসির আরফাত নারী ফুটবলারদের গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আযোজকরা জানান, গনসংবর্ধনা ও জাতীয় পর্যায়ের পুরুস্কার প্রাপ্ত কন্ঠ শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়েছে।

বিজিবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী কৃতী নারী ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেবেন।

বিগত ৪ অক্টোবর বান্দরবান জেলা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত বান্দরবান জেলার ৭ উপজেলার নারী ফুটবলারদের নিয়ে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানচির ২২ নারী ফুটবলারের দল। দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রতিকূলতা পেরিয়ে তাঁদের এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

এদিকে পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহা ওয়াগ্যোয়াই পোয়ে (পবিত্র প্রবারণা পূর্ণিমা) উদযাপনের ব্যস্ততার মধ্যেও মন্ত্রীর সফর ও নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নেতা-কর্মীরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।গতকাল রোববার থেকে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য আয়োজন নিয়ে তাঁদের ব্যস্ত সময় কাটছে।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর থানচি আগমনকে কেন্দ্র করে আমাদের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা সফরটি ঘিরে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি থানচির কৃতী নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কাজ করছি।

আমাদের প্রত্যাশা, মন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে থানচির উন্নয়ন, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের সম্ভাবনা বিকাশে নতুন উদ্যোগ ও আশার সঞ্চার হবে। বিশেষ করে সীমান্তবর্তী পাহাড়ি জনপদের নারী ফুটবলারদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার এই আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

Bandarban Tribune

পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার

Update Time : ০২:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬