
ভোলা জেলার চরফ্যাশনে নির্মাণাধীন ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নযন প্রকল্প’-এর নির্মাণসামগ্রী পরিবহনে ভযাবহ অনিযম ও রড চুরির অভিযোগ উঠেছে। ঢাকা থেকে প্রকল্পের উদ্দেশ্যে রওনা হওয়া ৩ ট্রাক রডের মধ্যে ২ ট্রাক রডই(ঢাকা মেট্রো-ট ১৪-৭০০৭ এবং ঢাকা মেট্রো-ট ২২-৪১০৫) পথিমধ্যে বিক্রি করে দেওয়ার খবর পাওয়া গেছে।
শুধু তাই নয়, অবশিষ্ট ১ ট্রাক রড নিয়ে চরফ্যাশন প্রকল্প এলাকায় পৌঁছানোর পর দাযত্বিরত কর্মকর্তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে, ট্রাক ২টি রেখে কৌশলে পালিয়ে গেছেন চালক। এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয জনমনে তীব্র ক্ষোভ, নানা প্রশ্ন ও গভীর বিভ্রান্তি দেখা দিযেেছ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরফ্যাশনে এই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের অবকাঠামো নির্মাণের জন্য ঢাকা থেকে মোট ৩ ট্রাক রড বরাদ্দ দেওয়া হয়। তবে মালামাল পরিবহন ও হস্তান্তরের দায়িত্বে থাকা একটি সিন্ডিকেট পথিমধ্যেই ২ ট্রাক রড কালোবাজারে বিক্রি করে দেয়।
চুরি যাওয়া রড বহনকারী ট্রাক দুটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৪-৭০০৭ এবং ঢাকা মেট্রো-ট ২২-৪১০৫।পরবর্তীতে অবশিষ্ট মাত্র ১ ট্রাক রড নিয়ে একটি লরি চরফ্যাশন হর্টিকালচার সেন্টারে পৌঁছায়। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, চালানের নথিপত্রের সাথে নিয়ে আসা রডের পরিমাণে বড় ধরনের গরমিল এবং মালামাল গায়েবের বিষয়টি স্পষ্ট হওয়ায় তারা এই আংশিক রড গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
কর্মকর্তাদের কাছ থেকে মালামাল বুঝে নেওয়ার সবুজ সংকেত না পেয়ে উদ্ভূত পরিস্থিতির মধ্যে পড়েন চালক। একপর্যায়ে তিনি ওয়াশরুমে যাওয়ার কথা বলে প্রকল্প এলাকাতেই রডভর্তি ট্রাকটি ফেলে রেখে চম্পট দেন।চালকের এভাবে আকস্মিক পালিয়ে যাওয়ার ঘটনায় সেন্টারে পৌঁছানো অবশিষ্ট রডের আইনি হস্তান্তর প্রক্রিয়া ও প্রকল্পের নিরাপত্তা নিয়ে আরও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি একটি স্পর্শকাতর উন্নয়ন প্রকল্পে এভাবে প্রকাশ্য দিবালোকে রড গায়েব হয়ে যাওয়া এবং দায়িত্বরতদের সামনে থেকে চালক পালিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর পেছনে বড় কোনো সিন্ডিকেট জড়িত রয়েছে বলে তারা ধারণা করছেন।
প্রকল্পের শীর্ষ কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং এই চুরির ঘটনার সাথে জড়িত পরিবহন সংস্থা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে ফেলে যাওয়া ট্রাক ২টি বর্তমানে পুলিশি নজরদারিতে রয়েছে। এবং চুরির এই চাঞ্চল্যকর ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেক্ষ্য যে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অর্থায়নে ৩১ আগস্ট ২০২৩ বৃস্থপতিবার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমিতে ৮৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে, হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের কাজ উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 




















