Lama ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোঃ ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫-থেকে জানানো হয়, গ্রেপ্তার ইমাম হোসাইন হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

Bandarban Tribune

হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

Update Time : ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬