Lama ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্রো স্টুডেন্ট এফসি, রানার্সআপ নিংরেখ্রং

বান্দরবানের থানচিতে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ (শুভ প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ম্রো স্টুডেন্ট এফসি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিংরেখ্রং এফসিকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। এতে রানার্সআপ হয় নিংরেখ্রং এফসি।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমী, তরুণ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজপতি ক্রাপ্রুঅং মারমা ও প্রধান শিক্ষক চশৈউ মারমা। তাঁরা টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক নুমংপ্রু মারমা।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি তাঁদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অতিথিরা বলেন, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে থানচির স্থানীয় ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নোয়াখালীর ফোরলেনে নির্মিত ফুটওভার ব্রিজগুলো পথচারিদের কাজে আসছে না

Bandarban Tribune

থানচিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্রো স্টুডেন্ট এফসি, রানার্সআপ নিংরেখ্রং

Update Time : ০৬:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬