Lama ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে প্রটোকল ভেঙে মানুষের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রী’র

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছে প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি কোস্টগার্ডের বিশেষ বোটে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন।

সেখানে মোংলা বন্দরের বিভিন্ন জেটি ও প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সামরিক বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অবতরণের পর নলিয়ান স্কুল মাঠ থেকে লঞ্চঘাট এলাকা পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রটোকল ভেঙে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং উপকূলীয় এলাকার মানুষের খোঁজখবর নেন। তাকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সকাল ১০টা ৫০ মিনিটে নলিয়ান লঞ্চঘাট থেকে কোস্টগার্ডের একটি বিশেষ বোটে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী বন্দরের বিভিন্ন জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ করেন। এ ছাড়া স্থানীয় সুধীজন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দাকোপ ও মোংলা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সরকারি সফরে থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

Bandarban Tribune

দাকোপে প্রটোকল ভেঙে মানুষের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রী’র

Update Time : ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬