Lama ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বান্দরবানের থানচি উপজেলায় আসছেন। প্রতিমন্ত্রীর এই আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

​সফরসূচি অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৪টায় প্রতিমন্ত্রী থানচিতে পৌঁছাবেন। সেখানে পৌঁছেই তিনি প্রথমে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করবেন। পরবর্তীতে সন্ধ্যায় হাইল্যান্ডার পার্কে স্থানীয় অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকালে তিনি থানচিতেই অবস্থান ও রাত্রিযাপন করবেন।

​সফরের দ্বিতীয় দিন শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রতিমন্ত্রী থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়ন পরিদর্শনে যাবেন। সেখানে রেমাক্রী বাজার প্রাঙ্গণে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

​বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর এই আগমন স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সরকারি সফরে থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

Bandarban Tribune

সরকারি সফরে থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

Update Time : ০২:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬