Lama ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​গাইবান্ধায় ৬৩২ পূজামণ্ডপে এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা বলয়

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গাইবান্ধা জেলার ৬৩২টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
​তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলার মোট ৬৩২টি পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৩-এর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
​
​মণ্ডপ ও এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।এসআরবির নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

​দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য রোধে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে সক্রিয় রয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক শহরের কালীবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দিরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ বার্ষিকী পালন

Bandarban Tribune

​গাইবান্ধায় ৬৩২ পূজামণ্ডপে এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা বলয়

Update Time : ০৬:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬