Lama ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্ঘটনার কবলে মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি

মেহেরপুর শহরে দ্রুতগতির একটি ইজিবাইক জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেয়। এঘটনায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় অক্ষত রয়েছে। তবে তাকে বহনকারী সরকারি গাড়ীর ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের লর্ড মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে মেহেরপুর বড় বাজার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে জেলা প্রশাসক শিল্পী রানী রায় সরকারী গাড়িতে করে যাওয়ার পথে লর্ড মার্কেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক জেলা প্রশাসককে বহনকারী গাড়ির ডানটা দিকে ধাক্কা দেয়।

এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা জেলা প্রশাসকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি এসে জেলা প্রশাসক কে উদ্ধার করে তার বাস ভবনে নিয়ে যায়। জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেওয়া ইজি বাইক চালক ও ইজিবাইকটি জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও স্থানীয়রা জানান।

এ ঘটনায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করা হলো তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ বার্ষিকী পালন

Bandarban Tribune

দূর্ঘটনার কবলে মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি

Update Time : ০৭:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬