Lama ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের থানচি উপজেলা সদরে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাজাহান (২৫) নামে এক যুবককে আটক করেছে থানচি থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে থানচি সদর ইউনিয়নের হিমালয় রিসোর্টের নিচে জামে মসজিদসংলগ্ন পুকুরপাড়ের পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানচি থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাজাহানকে আটক করা হয়।

আটক মো. শাহাজাহানের বাবার নাম মো. আব্দুল মতিন এবং মায়ের নাম শাহেনারা বেগম। তাঁর স্থায়ী বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। বর্তমানে তিনি থানচি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, থানচি উপজেলা সদরে মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

Update Time : ০৭:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬