
মেহেরপুরের গাংনী রংমহল সীমান্তে ভোর রাতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ নারী পুরুষ সহ ৬ জনকে বাংলাদেশের ভূখণ্ডের ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি গ্রামবাসী ও বিজিবি টের পেলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ সদস্যদের। আজ (১১ অক্টোবর) শনিবার ভোর ৫ টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
কুষ্টিয়া মীরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রাশেন হাসান রনি পুশইন বিষয়টি নিশ্চিত করে বলেন ,আন্তজার্তিক সীমান্ত ১২৭ নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা। রংমহল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
তিনি আরো জানান,সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই পুশইন গ্রহন যোগ্য হবেনা। এসময় তিনি স্থানয়ি বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর 



















