Lama ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ২ দিনের জন্য প্রত্যাহার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ১১ঘন্টা পর অবরোধকারীদের সাথে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল পাঁচটায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ(ওসি) তোফাজ্জল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে অবরোধ কারীরা কিছু শর্ত আরোপ করে তা আগামী দু’দিনের মধ্যে বাস্তবায়নের দাবী জানিয়েছে বলে ওসি জানান।

রোববার(১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে শুরু হওয়া এই কর্মসূচিতে সকাল থেকে বিকেল পাচটা পর্যন্ত বন্ধ থাকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল। অবরোধের কারণে সাজেকে পর্যটকদের ভ্রমণ ও যাতায়াত নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয় যানবাহন। এতে বিকেল ৫টা পর্যন্ত সাজেকে অবস্থানরত পর্যটকরা আটকে পড়েন।

পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কায় সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অবরোধকারীদের দাবি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নিতে হবে। অন্যদিকে, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রতিদিন দু’বার খাগড়াছড়ি ও সাজেক থেকে সেনাবাহিনীর স্কট নিয়ে পর্যটকরা যাতায়াত করে থাকে। রোববার অবরোধের কারনে বিকেল দুটায় একবার করে যাতায়াত করার উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাওয়া পর্যটকরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় গিয়ে পৌছলে অবরোধকারীরা তাদের আটকে রেখে রাস্তার উপর অবস্থান নেয়।

অপরদিকে সাজেক থেকে আগত পর্যটকরা মাচালং এলাকায় এসে পৌছলে সেখানে আটকে দেয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধকারীরা কিছু শর্ত দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় এবং তাদের দাবী গুলো আগামী দু’দিনের মধ্যে বাস্তবায়নের দাবী জানায়। পরে উভয়পাশে আটকে পড়া পর্যটকরা স্ব-স্ব গন্তব্যে রওনা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ২ দিনের জন্য প্রত্যাহার

Update Time : ০৬:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬