Lama ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানের থানচি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

প্রশিক্ষক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক মিল্টন মুহুরী, ভার্চুয়ালে, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আমির হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, পরিবারের সদস্যদের সঠিক তথ্য লিপিবদ্ধকরণ এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় থানচি উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের ২১৫টি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তথ্য সংগ্রহকারী কর্মীরা শিগগিরই মাঠপর্যায়ে কাজ শুরু করবেন।

এদিকে ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্তির জন্য তথ্য সংগ্রহকারীরা বাড়িতে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য পরিবারের সব সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের নারী প্রধানের নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল সিম এবং বিকাশ বা নগদ হিসাবের নম্বর প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

থানচিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : ০৫:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬