Lama ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফলোআপ:

লামায় সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: জিডি করায় আরো ক্ষিপ্ত অভিযুক্ত

বান্দরবানের লামা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন ও আইনি পদক্ষেপ নেওয়ার জের ধরে ‘দৈনিক সংবাদ দিগন্ত’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিককে আবারও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর হুমকিদাতা আরো ক্ষিপ্ত হয়ে উঠে একের পর এক ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক ও তার পরিবার।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সংবাদের জের ধরে হুমকিদাতা ওই সাংবাদিককে দুই দফায় প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে নিজের নিরাপত্তা চেয়ে লামা থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক এন্তাজ। আইনি ব্যবস্থা গ্রহণ করায় আরো বেশি উগ্র হয়ে ওঠে হুমকিদাতা করিম সাংবাদিক।

​সর্বশেষ তথ্য মতে, থানায় জিডি করার বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি আরও বেপরোয়া হয়ে ওঠে। প্রকাশ্যে এবং বিভিন্ন মাধ্যমে ওই সাংবাদিককে জিডি তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। অন্যথায় তাকে হত্যাসহ মারাত্মক ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​ভুক্তভোগী সাংবাদিক জানান, “সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। বাধ্য হয়ে আইনি আশ্রয়ের জন্য ৮ অক্টোবর লামা থানায় জিডি করি। কিন্তু জিডির পর অভিযুক্ত ব্যক্তি কোনো তোয়াক্কা না করে আরো উগ্র রূপ ধারণ করেছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা শঙ্কায় দিন কাটাচ্ছি।” ৯ অক্টোবর আবারো হুমকি ও লাঞ্ছিত করার জন্য তেড়ে আসে।

​এ বিষয়ে লামা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের হুমকি মুক্ত গণমাধ্যমের জন্য বড় অন্তরায়। অনতিবিলম্ব অভিযুক্তকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান তারা।

​এ বিষয়ে লামা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সক্রিয় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: জিডি করায় আরো ক্ষিপ্ত অভিযুক্ত

Bandarban Tribune

ফলোআপ:

লামায় সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: জিডি করায় আরো ক্ষিপ্ত অভিযুক্ত

Update Time : ১০:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬