Lama ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ৬২ যুব-নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় স্থানীয় যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। প্রশিক্ষণ শেষে ৬২ জনের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাঘাইহাট জোন সদরে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এসব সনদ ও অর্থ বিতরণ করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন কম্পিউটার এবং ৩২ জন সেলাই প্রশিক্ষণ নেন।

অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদপত্র এবং ৩২ জন সেলাই প্রশিক্ষণার্থীকে সনদপত্রের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সহায়তা হিসেবে নগদ অর্থ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরান। এ সময় জোনের টু-আই-সি মেজর মো. সালমান সিদ্দিক, অ্যাডজুটেন্ট লে. মো. জোবায়ের আল মাহমুদ, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাঘাইহাট সেনা জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় যুব ও নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এ উদ্যোগ দুর্গম এলাকায় স্বাবলম্বী হওয়ার নতুন পথ তৈরি করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিমানবন্দরে নওশাদ খান আবারও এ্যাকশনে নেমেছেন

Bandarban Tribune

সাজেকে ৬২ যুব-নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

Update Time : ০৩:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬