Lama ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিজিবির যৌথ অভিযানে ৫০ কেজি কষ্টিপাথরসহ ২ আসামি আটক

প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে রংপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর যৌথ বিশেষ টহলদল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ অক্টোবর রাত থেকে ভোর পর্যন্ত মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কষ্টিপাথরসহ মোঃ মজিবর রহমান (৫৭) ও মোঃ এনামুল হোসেন (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত দুটি কষ্টিপাথরের মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা।

আটক দুজনকে প্রচলিত আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের সৌখিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Bandarban Tribune

রংপুরে বিজিবির যৌথ অভিযানে ৫০ কেজি কষ্টিপাথরসহ ২ আসামি আটক

Update Time : ০৬:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬