Lama ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আমার চোখ’ চক্ষু সেবা ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি 

বান্দরবানে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

‘চোখকে ভালোবাসুন’ (Love Your Eyes); এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালি ও ‘আমার চোখ’ শীর্ষক ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা সদর হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীনহিল’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বান্দরবান সদর হাসপাতাল এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনারায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতাল চত্বরে আগত রোগীদের জন্য বিনামূল্যে ‘আমার চোখ’ চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করা হয়। ফ্রি ক্যাম্পে মোট ১৪৩ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং চিকিৎসা শেষে প্রয়োজন অনুযায়ী ৭৭ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র হেলথ এডুকেশন অফিসার ডা. সাসুইচিং মার্মা, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌহিদুল আনোয়ার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. অংচালু এবং দাতা সংস্থা ‘ইউনাইটেড পারপাস’-এর প্রতিনিধি মোহাম্মদ রিপন আলী সরকার।

এছাড়া গ্রীনহিলের পক্ষে ফিল্ড অফিসার রামিতা তনচংগ্যা ও সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার বলেন, “চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের কাছে চক্ষু সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে আরও এগিয়ে আসা প্রয়োজন।”

আয়োজকরা জানান, চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবা নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা পৌরসভায় প্রশাসনের নাকের ডগায়  পাহাড় কাটা হচ্ছে: নীরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন

Bandarban Tribune

আমার চোখ’ চক্ষু সেবা ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি 

বান্দরবানে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

Update Time : ০৫:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬