Lama ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা জোরদার এবং গণপরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রাজধানীর যানজট, গণপরিবহনে শৃঙ্খলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা পৌরসভায় প্রশাসনের নাকের ডগায়  পাহাড় কাটা হচ্ছে: নীরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন

Bandarban Tribune

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Update Time : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬