Lama ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

​রবিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১:০০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নং রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রূপকারী এলাকা এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা আনুমানিক ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

​মেডিকেল ক্যাম্পের দায়িত্বে ছিলেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ।
​ক্যাম্প পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাঙালি পাড়ার মেম্বার মোঃ নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে চিকিৎসা সুবিধা পৌঁছানোর নিয়মিত প্রয়াস হিসেবে সেনাবাহিনী এই কার্যক্রম পরিচালনা করছে। এর আগে বাঘাইহাট জোনের অধীনে দুর্গম ভূয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

​বাঘাইহাট জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিশ্ব শিক্ষক দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

Bandarban Tribune

দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা প্রদান

Update Time : ০৬:১৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬