Lama ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টে নারী বিভাগে থানচির উপজেলা শিরোপা জিতেছে

‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর নারী বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানচি উপজেলা নারী ফুটবল দল।
গতকাল শনিবার ০৩ অক্টোবর সকাল সাড়ে ৮টা বান্দরবান জেলা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে থানচি উপজেলা দল। নির্ধারিত সময়ে তারা দুই গোল করে জয় নিশ্চিত করে। অন্যদিকে বান্দরবান সদর উপজেলা দল কোনো গোল করতে পারেনি।

খেলা শেষে থানচি উপজেলা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। ম্যাচটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে এবং বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

নারী বিভাগের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবির অধিনায়ক ও বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, ২৮ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ পিএসসি, মেজর সৈয়দ রবিউল ইসলাম, ক্যাপ্টেন মো. মহিবুল্লাহ, ক্যাপ্টেন কাজী সাদমান, ক্যাপ্টেন সামিউল ইসলাম, বাফুফের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচক মো. হায়দার কবির (প্রিন্স),

বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার নুসরাত সাইমা জিনিয়া এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

এ সময় খেলোয়াড়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ প্রায় ২৫০ থেকে ৩০০ দর্শক উপস্থিত ছিলেন।
অনুপম মারমা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

Bandarban Tribune

সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টে নারী বিভাগে থানচির উপজেলা শিরোপা জিতেছে

Update Time : ০৩:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬