Lama ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২৬৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নম্বর রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এ সেবা নেন।

চিকিৎসা কার্যক্রমে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব ও ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ রোগীদের চিকিৎসাসেবা দেন। পরে প্রয়োজন অনুযায়ী তাঁদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

এ সময় বাঙালি পাড়ার মেম্বার মো. নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক, সাজেক পর্যটন এলাকা ও ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাঘাইহাট জোন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

Bandarban Tribune

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

Update Time : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬