Lama ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​গাইবান্ধায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত: ৬০ কার্যদিবসের মধ্যে চার্জশিট দাখিলের ওপর গুরুত্বারোপ

গাইবান্ধায় বিচারক, পুলিশ প্রশাসন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

​গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, এস. এম. গালিব হাসান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী, মো. সাব্বির আহম্মেদ ও লিখন কুমার বর্মন।
​এছাড়াও কনফারেন্সে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান, জেল সুপার ইউনুস জামান এবং জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট এ.টি.এম. শরিফুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন।

​কনফারেন্সে গত আগস্ট মাস পর্যন্ত বিচারাধীন মোট ১৯,২০৬টি মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী নির্ধারিত ৬০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে।

​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকের প্রসার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিচারক ও পুলিশ প্রশাসনের জনবল সংকট এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

Bandarban Tribune

​গাইবান্ধায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত: ৬০ কার্যদিবসের মধ্যে চার্জশিট দাখিলের ওপর গুরুত্বারোপ

Update Time : ১২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬