Lama ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ৫১ পিস ইয়াবা বড়িসহ একজন গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. সেলিম মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিশ্ব শিক্ষক দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

Bandarban Tribune

দীঘিনালায় ৫১ পিস ইয়াবা বড়িসহ একজন গ্রেফতার

Update Time : ০৬:১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬