
‘৩১ দফার অঙ্গিকার থাকবেনা আর স্বৈরাচার’ ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লামা উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জিয়া মঞ্চ লামা উপজেলা শাখার আয়োজনে লামা পৌর শহরের কেন্দ্রীয় বাসস্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের অধিকাংশ জনগনের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
কিন্তু ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পায়তাঁরা করছেন। বক্তারা আরো বলেন, যেকোন অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের সৈনিকরা বিগত সময় রাজপথে ছিল আগামীতেও সাধারন জনগনকে সাথে নিয়ে রাজপথে থেকে মোকাবেলা করবে।
এর আগে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন এর নেতৃত্বে জিয়া মঞ্চ, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা র্যালিতে যোগ দেন।
নিজস্ব সংবাদদাতা: 









