Lama ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপি পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ঘটিকায় ‘ আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে নানা ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। বক্তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাব ঘিরে প্রতিক্রিয়াশীল চক্রের নেপথ্য ষড়যন্ত্র, জনমনে তীব্র ক্ষোভ

Bandarban Tribune

দেশব্যাপি পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬