Lama ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় সাজমিদা আফরোজ তাবাচ্ছুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

বান্দরবানের থানচি উপজেলা আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৮ম শ্রেনির শিক্ষার্থী সাজমিদা আফরোজ তাবাচ্ছুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

সোমবার ২১ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের অনুষ্ঠিত হয়েছে। থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের আহ্বায়ক ও সহকারী শিক্ষক ছোটন দত্ত সঞ্চালনায় প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ- আল -ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ও প্রতিযোগীতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ম্যানেজার মো. জমির উদ্দিন প্রমূখ।

প্রতিযোগিতার ফাইনাল পর্বে শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এতে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, উপস্থিত বুদ্ধি ও বক্তব্যের দক্ষতা প্রকাশ পায়।
আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও শুদ্ধভাবে মত প্রকাশের সক্ষমতা বৃদ্ধি পায়।

প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করা, নিজের মতামত স্পষ্টভাবে উপস্থাপন করা এবং অন্যের মতামতকে সম্মান করার শিক্ষা দেয়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহবান। আলোচনা সভা শেষে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান

Bandarban Tribune

থানচিতে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় সাজমিদা আফরোজ তাবাচ্ছুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

Update Time : ০৬:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬