Lama ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ, আলোচনা সভা এবং ৪৮টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মহামুনি এলাকা প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজার সড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮টি বৃক্ষরোপণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে।

একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা’।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১২:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬