Lama ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চোখের দৃষ্টি থেকে জীবিকার উন্নয়ন 

মহালছড়িতে আরজিআইএল প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ির মহালছড়িতে “Reading Glass for Improvement Livelihood (RGIL)” প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১.০০ টায় মহালছড়ি উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে গ্রীন হিলের আয়োজনে এবং VisionSpring Bangladesh-এর আর্থিক সহযোগিতায় United Purpose ও গ্রীন হিলের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রীন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান (ইডি), মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোহাম্মদ শরীফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

সভায় আরজিআইএল প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাঠ সহায়ক চশমার ভূমিকা তুলে ধরা হয়। প্রকল্পের উপস্থাপনা করেন সংহতি চাকমা, ফিল্ড অফিসার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন হিলের বিটু দত্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান

Bandarban Tribune

চোখের দৃষ্টি থেকে জীবিকার উন্নয়ন 

মহালছড়িতে আরজিআইএল প্রকল্পের উদ্বোধন

Update Time : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬