Lama ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নৃত্য-সঙ্গীতের মেলবন্ধনে নারীর আত্মমর্যাদা ও স্বাতন্ত্র্যের গল্প

চট্টগ্রামে মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা

 চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন :অভ্যুদয় সংগীত অঙ্গনের পরিবেশনায়  মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনা, নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত এই নৃত্যনাট্যে ফুটে উঠেছে  আত্মপরিচয়, আত্মমর্যাদা, ভালোবাসা এবং নারীর নিজস্ব সত্তার অনন্য প্রকাশ।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অভ্যুদয় সংগীত অঙ্গনের ৯ম প্রযোজনা হিসেবে প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয়।

প্রযোজনাটির নির্দেশনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায় এবং নৃত্য পরিচালনায় প্রিয়াংকা বড়ুয়া। এসময় হল ভর্তি দর্শক শ্রোতা মন্ত্র মুগ্ধ হয়ে উপভোগ করেন এই প্রযোজনা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ মহাভারতের কাহিনির অনুপ্রেরণায় রচিত একটি নৃত্যনাট্য। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার আত্মঅন্বেষণ, অর্জুনের প্রতি ভালোবাসা এবং নিজের পরিচয়কে নতুন করে উপলব্ধির মধ্য দিয়ে এখানে নারীর সৌন্দর্যকে কেবল বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সাহস, ব্যক্তিত্ব ও স্বাতন্ত্র্যকে তুলে ধরা হয়েছে। তাই সময় পেরিয়েও ‘চিত্রাঙ্গদা’ সমকালীন দর্শকের কাছে প্রাসঙ্গিক একটি শিল্পকর্ম।

প্রযোজনাটিতে চিত্রাঙ্গদা চরিত্রে সঙ্গীতে কুরূপা আদৃতা রুদ্র এবং সুরূপা প্রাচী সেন ও উর্বশী রুদ্র অভিনয় ও পরিবেশনায় অংশ নেন এবং দর্শকের ভূয়সী প্রশংসা অর্জন করেন। অর্জুন চরিত্রে এলড্রিন ক্রাউলী এবং মদন চরিত্রে যীশু কুমার নাথের অভিনয় ছিল মনে রাখার মতো । সখী ও গ্রামবাসীর বিভিন্ন চরিত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

নৃত্য-সঙ্গীতের মেলবন্ধনে নারীর আত্মমর্যাদা ও স্বাতন্ত্র্যের গল্প

চট্টগ্রামে মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা

Update Time : ০১:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬