Lama ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য চর্চা ,মহালছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৫০১তম জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম আ’লা হযরত (রহ.)-এর স্মরণ কমিটি এই চমৎকার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতাটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

​প্রতিযোগিতা চলাকালীন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান

Bandarban Tribune

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য চর্চা ,মহালছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

Update Time : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬