Lama ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও সেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি সুসজ্জিত ‘ব্রেস্টফিডিং কর্নার’ (বেস্ট কর্নার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ আগষ্ট) বেলা ১ঘটিকার সময়
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বেস্ট কর্নারটি উদ্বোধন করেছেন।

হাসপাতালে আসা মায়েরা যাতে প্রকাশ্যে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়েন এবং সম্পূর্ণ পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে সন্তানকে দুগ্ধদান করতে পারেন, তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিমুল ইসলাম বলেন, মা ও শিশু স্বাস্থ্যের গুণগত মান বৃদ্ধি এবং সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পানে মায়েদের উৎসাহিত করা এবং চিকিৎসা সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করার মাঝে দুগ্ধদানকারী মায়েদের যে শারীরিক ও মানসিক ভোগান্তি পোহাতে হতো, তা অনেকটাই দূর হবে। উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের এই উদ্যোগকে ভূয়োসী প্রশংসা করেছেন তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো স্পর্শকাতর জনবহুল স্থানে একটি ডেডিকেটেড ব্রেস্টফিডিং কর্নার থাকা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের ফলে চিকিৎসা নিতে আসা মায়েদের স্বাচ্ছন্দ্য বাড়বে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন

Update Time : ০২:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬