Lama ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন এক লাখ টাকা ক্ষতিপূরণ

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল বাবলু গাজীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী তাঁকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন বাবলু গাজী। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলুকে তাঁর সঙ্গে থাকা অন্য মৌয়ালেরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করেন।

বুধবার ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা।

অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমানো এবং বন্য প্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ ছাড়া লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বন ও বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেও কাজ করছে বন বিভাগ।

খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন এক লাখ টাকা ক্ষতিপূরণ

Bandarban Tribune

বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন এক লাখ টাকা ক্ষতিপূরণ

Update Time : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬