Lama ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা। বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। এ সময় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসনে পুলিশ কাজ করবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এসব সমস্যা মোকাবিলায় সামাজিক উদ্যোগের পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করা জরুরি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন এক লাখ টাকা ক্ষতিপূরণ

Bandarban Tribune

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Update Time : ০৬:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬