Lama ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকার গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মুন্সীগঞ্জে নভেম্বরের ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ

Bandarban Tribune

খুলনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা

Update Time : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬