
শেরপুর জেলা শহরের বাজিতখিলা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেসময় স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড আব্দুস সাত্তার হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোছা. জুই সরকার, ডা. বিলকিছ নাহার সুইটি, ডা. উমর আলী, ডা. রাজু আহমেদসহ আরও কয়েকজন চিকিৎসক।
স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক, শেরপুর 
















