Lama ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দায়িত্ব পালনে দিলেন নির্দেশনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৩০ Time View

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রধানের এ পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন সেনাপ্রধান। পাশাপাশি অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত রাখার জন্য তিনি সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, জি-৩ রাইফেলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার

Bandarban Tribune

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দায়িত্ব পালনে দিলেন নির্দেশনা

Update Time : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬