
চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ‘মনিষা’-এর বার্ষিক সাধারণ সভা ও আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোডস্থ সৈয়দপুর টাওয়ারে সংগঠনের সহসভাপতি মো. মহিব উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিগত সভার কার্যবিবরণী পাঠের পর বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনা ও সর্বসম্মত কণ্ঠভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য মো. রেজাউল করিমকে সভাপতি, মো. মহিব উল্লাহকে সহসভাপতি এবং সবুজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক পদে মো. আলাউদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন ও আকলিমা আক্তার।
সীতাকুণ্ড সংবাদদাতা: 



















