Lama ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিকতায় পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনী, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ৭ পরিবার

পাহাড়ের দুর্গম জনপদে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জীবিকার সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আর্থিক সচ্ছলতায় সহায়ক ভূমিকা রাখতে খাগড়াছড়ির দীঘিনালায় সাতটি অসহায় পাহাড়ি পরিবারের মাঝে ১৪টি ছাগল বিতরণ করেছে দীঘিনালা জোন। সেনাবাহিনীর এ উদ্যোগ দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ ছাগল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।

ছাগল পেয়ে উপকারভোগীরা দীঘিনালা জোনের জোন কমান্ডারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই সহায়তা তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জন ও ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে।

দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

Bandarban Tribune

মানবিকতায় পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনী, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ৭ পরিবার

Update Time : ০৫:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬