Lama ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে সহকর্মীদের বেতন জোগাতেন

থানচির নৌকা চালানো প্রধান শিক্ষক প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সহকর্মীদের বেতন জোগাতে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালানো বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের একজন হিসেবে স্থান পান বামং খিয়াং মিংলেন।

দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দুতে ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় তারা নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে সংকট দেখা দেয়।

এই সংকট মোকাবিলায় ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে অর্জিত আয়ের বড় একটি অংশ তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করতেন।

গণমাধ্যমে তাঁর এই মানবিক উদ্যোগের খবর প্রকাশের পর গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে বামং খিয়াং মিংলেনের এই অবদানের কথা। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ১০২ জন গুণী শিক্ষকের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সভাপতিত্ব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচির নৌকা চালানো প্রধান শিক্ষক প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সম্মাননা

Bandarban Tribune

ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে সহকর্মীদের বেতন জোগাতেন

থানচির নৌকা চালানো প্রধান শিক্ষক প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সম্মাননা

Update Time : ১১:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬